Friday, July 11, 2008

My computer থেকে drive কিভাবে লুকাতে হয়

আমরা একই কাজটি করার জন্য একটি Tweak manager নামে ছোট সফটওয়্যার ব্যবহার করব। একটি আপনি ট্রায়াল ভার্সন ডাউনলোড করে। নিচের চিত্রের মত সেটি এ যান।






এখন ড্রাইভ লিস্ট থেকে আপনার যে ড্রাইভটি হাইড করতে চান তা সিলেক্ট করে এপ্লাই এ ক্লিক করুন
সফটওয়্যারটি ডাউলোড করার জন্য এখানে
ক্লিক করুন

ধন্যবাদ সবাইকে
রোকন খান

Thursday, July 10, 2008

এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,c: লিখে এন্টার করুন,cd windows\system32 লিখে এন্টার করুন,copy logon.scr logon.old লিখে এন্টার করুন,copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।cd\ লিখে এন্টার করুন,c: লিখে এন্টার করুন,cd windows\system32 লিখে এন্টার করুন,copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।

Html এ Scrollbar এর কালার পরিবর্তন

1. নিচের কোডটি আপনার পেইজ এ পেস্ট করুন দেখবে আপনার পেইজ এর Scrollbar এর কালার পরিবর্তন হয়েছে।

এখানে আপনার সাইটের কালারের সাথে মিল রেখে আপনি আপনার পছন্দমত কালার নির্বাচন করতে পারেন।

ধন্যবাদ সবাইকে
রোকন খান

টাইটেলবারে ফোল্ডার প্যাথ প্রদর্শন

আপনি যখন কোন সাবফোল্ডার ওপেন করেন যেমন- D:\BanglaUponnas\HumayunAhmed তখন উইন্ডোজ এক্সপ্লোরারের টাইটেলবারে শুধু সাবফোল্ডারটির নাম অর্থাত HumayunAhmed প্রদর্শিত হয়। কিন্তু আপনি ইচ্ছে করলে টাইটেলবারে সাবফোল্ডারের সম্পূর্ণ প্যাথ প্রদর্শিত করতে পারেন। এর ফলে আপনি খুব সহজেই শুধুমাত্র টাইটেলবারে এক নজর তাকানোর মাধ্যমে সাবফোল্ডারটি ঠিক কোথায় অবস্থিত তা জেনে নিতে পারবেন। এজন্য যে কোন একটি ফোল্ডার ওপেন করুন। এবার Tools মেনু থেকে Folder Options ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে View ট্যাবে ক্লিক করুন। Advanced settings সেকশনের নিচে Display the full path in the title bar অপশনটি চেক করে দিন। এবার OK বাটনে ক্লিক করুন।

এনটিএফএস হিসাবে ফ্লাশ ড্রাইভকে ফরম্যাট

সাধারণত ফ্লাশ (ইউএসবি) ড্রাইভগুলো ফ্যাট (FAT বা FAT32) হিসাবে ফরম্যাট করা যায়। কিন্তু আপনি চাইলে ফ্লাশ ড্রাইভকে এনটিএফএস (NTFS) হিসাবেও ফরম্যাট করতে পারেন। এনটিএফএস এর সুবিধা হচ্ছে এতে শতকরা ৫-৪০ ভাগ যায়গা বৃদ্ধি পাবে। এছাড়াও এনটিএফএস এর অনান্য বৈশিষ্ট বজায় থাকবে কিন্তু অসুবিধা হচ্ছে কিছু ক্ষেত্রে গতি কমে যাবে এবং সবসময় ফ্লাশ ড্রাইভকে safely remove করতে হবে।এনটিএফএস হিসাবে ফরম্যাট করতে প্রথমে ইউএসবি পোর্টে ফ্লাশ ড্রাইভটিকে সংযুক্ত করুন। এবার মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবং Hardware ট্যাব থেকে আপনার যুক্ত করা ফ্লাশ ড্রাইভটি নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এখন Policies ট্যাব থেকে Optimize for performance অপশন বাটন (সাধারণত Optimize for quick removal চেক করা থাকে) চেক করে OK করুন। এবার মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Format এ ক্লিক করুন তাহলে ফরম্যাট ডায়ালগ বক্স আসবে। এখানে File System এ NTFS দেখা যাবে যা আগে ছিলো না। এখন NTFS নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করে ফরম্যাট করুন।